তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত বলেছেন, ‘প্রতিপক্ষের প্রতি হুমকি’ শীর্ষক যে প্রতিবেদন প্রকাশ করেছে মেটা তা মিথ্যা। তাদের এমন কার্যক্রম চলতে থাকলে প্রয়োজনে বাংলাদেশে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক বন্ধ করে দেব। শনিবার (১ জুন) রাজধানীর গুলশান ক্লাবে নিউজপেপার ওনার্স এসোসিয়েশন অব বাংলাদেশের (নোয়াব) আয়োজনে বেশ কয়েকটি সংবাদপত্রকে সম্মাননা প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। তথ্য প্রতিমন্ত্রী আরও বলেন, মেটা যেই প্রতিবেদনটি প্রকাশ করেছে সেটি মিথ্যা। তারা কাদেরকে দিয়ে এই অনুসন্ধানটি করিয়েছেন এবং কোন কোন পেজের বিরুদ্ধে […]