চট্টগ্রামের আনোয়ারায় মুদির দোকান, সেলুন ও মৎস্যজীবীদের জালের গোডাউনসহ অর্ধশতাধিক দোকান ও বসতঘরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (১৫ এপ্রিল) দুপুর দেড়টার দিকে উপজেলার রায়পুর ইউনিয়নের উপকূলীয় গহিরা উঠানমাঝির ঘাট এলাকায় অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগিতায় বিকাল ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসলেও মাছ ধরার জালের গোডাউনসহ সব পুড়ে ছাই হয়ে যায়। এতে অন্তত চার কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা দাবি করেছেন। আগুনে ক্ষতিগ্রস্তরা হলেন- স্থানীয় সিরাজুল ইসলাম, আবদুর রহমান, দেলোয়ার, মো. […]