দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়ানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এক হাজার ৪০০ টাকা বাড়িয়ে এক লাখ ১৮ হাজার ৩৫৪ টাকা নির্ধারণ করা হয়েছে। বুধবার থেকে নতুন দাম কার্যকর করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। মঙ্গলবার যা ছিল এক লাখ ১৬ হাজার ৯৫৪ টাকা। মঙ্গলবার (২৫ জুন) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে গত ১১ জুন দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানো হয়। তার আগে ৯ জুন […]