জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ ইতিহাস বদলে দেওয়ার ভাষণ। এটি দুনিয়া কাঁপানো এক মহাকাব্য। এই ভাষণের মধ্য দিয়ে একটি দেশের জন্ম হয়েছে- সেই ভাষণের মহানায়ক বঙ্গবন্ধু। রাজনীতির কবির কণ্ঠে সেই অমর কবিতা ইউনেস্কোর স্বীকৃতিতে প্রমাণ করে পৃথিবীর শ্রেষ্ঠ ভাষণ এটি। বঙ্গবন্ধুর কালোত্তীর্ণ উদ্দীপ্ত ভাষণ ছিল মূলত স্বাধীনতার মূলমন্ত্র। ৭ মার্চের ভাষণের মধ্যেই স্বাধীনতার বীজ লুকায়িত ছিল। আন্তর্জাতিক তাৎপর্য রয়েছে এমন বিষয়গুলোকে বিশ্ব আন্তর্জাতিক রেজিস্টারের মেমোরিতে তালিকাভুক্ত করা হয়- সেই হিসেবে জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক […]