গতবারের তুলনায় কিছুটা কমানো হয়েছিল হজের খরচ। কয়েক দফা বাড়ানো হয়েছে সময়ও। তবুও শতভাগ কোটা পূরণ হয়নি হজযাত্রীদের। হজ সেবা প্রদানকারী এজেন্সি ও যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে, এ বছর সৌদি সরকারের দেওয়া কোটার প্রায় ৩৫ শতাংশ রয়েছে ফাঁকা। মূলত অতীতের তুলনায় হজের খরচ নাগালের বাইরে চলে যাওয়ায় আগ্রহ কমেছে ধর্মপ্রাণ মুসলমানদের। ইচ্ছে থাকা সত্ত্বেও সারাদেশের মতো হজে যাওয়ার আগ্রহ কমেছে চট্টগ্রামের হাজিদের মাঝেও। সংশ্লিষ্টদের থেকে পাওয়া তথ্যমতে, গতবছরের তুলনায় চলতি বছর চট্টগ্রাম থেকে হজে যাওয়া যাত্রীর সংখ্যা […]