চট্টগ্রামের সীতাকুণ্ডে কানিজ ফাতেমা (২৩) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৬ জুলাই) দুপুরে ওই গৃহবধূর লাশ উদ্ধার করা হয়। নিহত কানিজ ফাতেমা উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের মধ্যম মাহমুদাবাদ গ্রামের প্রবাসী বেলাল হোসেনের স্ত্রী। জানা গেছে, কানিজ ফাতেমাকে সকালে নিজ ঘরে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় বাড়ির লোকজন। পরে তারা তাকে উদ্ধার করে সরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল উদ্দিন জানান, নিহত গৃহবধূর স্বামী বিদেশে থাকেন। কিন্তু […]