চট্টগ্রামের মিরসরাইয়ে খৈয়াছড়া ঝরনা এলাকায় বিদ্যুৎস্পৃষ্টে দুই পর্যটকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২০ আগস্ট) সকালে এ ঘটনা ঘটে। নিহত পর্যটকেরা হলেন- কুমিল্লার লালমাইয়ের ছোট শরিফপুর এলাকার অঞ্জন বড়ঁঈ (২১) ও ফয়সাল হক (২২)। জানা গেছে, মঙ্গলবার সকালে কুমিল্লার লালমাই থেকে চার বন্ধু মিরসরাইয়ের খৈয়াছড়া ঝরনায় বেড়াতে আসেন। পানির স্রোত বেশি হওয়ায় পাহাড়ি পথ দুর্গম দেখে তারা ঝরনা না দেখেই ফেরত আসার সময় পথে একটি বৈদ্যুতিক খুঁটির উপর ভেঙে পড়া গাছের বিদ্যুতায়িত ডালের সাথে লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দু’জনের মৃত্যু হয়। […]