ছাত্র আন্দোলন দমনে অস্ত্র ও গোলাবারুদের যোগানদাতা সাবেক কাউন্সিলর এহেসান উল্লাহকে আটক করেছে যৌথবাহিনী। শুক্রবার (১১ অক্টোবর) শহরের গোলদীঘির পাড় এলাকা থেকে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়জুল আজীম নোমান। তিনি বলেন, তাকে যৌথবাহিনী আটক করেছে। তবে এখনো তাকে থানায় হস্তান্তর করা হয়নি। আটক এহেসান উল্লাহ কক্সবাজার পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ছিলেন। যৌথবাহিনীর অভিযানে তাকে আটক করা হয়। অভিযোগ আছে সে আওয়ামী লীগ নেতার হাত ধরে ছিনতাইকারী […]