চট্টগ্রাম-কাপ্তাই সড়কের রাউজানে সিএনজিচালিত অটোরিকশাকে নিয়ন্ত্রণহীন ট্রাক ধাক্কা দেয়। এতে রাস্তায় দাঁড়িয়ে থাকা এক মহিলা গুরুতর আহত হন। তার মাথা ট্রাকের চাকার নিচে ছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। সোমবার (৩০ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার নোয়াপাড়ার কমলার দীঘি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। আহত মহিলার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেয়া হয়েছে। তাৎক্ষণিক ওই মহিলার নামপরিচয় জানা যায়নি। তবে আনুমানিক বয়স ৬০-৬৫ হতে পারে। প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেল সাড়ে ৫টার দিকে কমলার দীঘি এলাকায় পশ্চিম […]