নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর থেকে সব ক্যাডারদের প্রত্যাহার করে অভিজ্ঞ নার্সদের পদায়নের এক দফা দাবিতে সারাদেশে চলা কর্মবিরতি স্থগিত করা হয়েছে। আগামী বৃহস্পতিবার (৩ অক্টোবর) পর্যন্ত এ কর্মসূচি স্থগিত থাকবে। মঙ্গলবার রাতে নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক ড. মোহাম্মদ শরীফুল ইসলাম এ ঘোষণা দেন। এর আগে সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এক দফা দাবিতে কর্মবিরতি পালন শুরু করেন নার্সরা। দেশের সব সরকারি-বেসরকারি হাসপাতালে এই কর্মসূচি পালন করা হয়। দাবি দ্রুত সময়ে না মানলে আগামী দুই দিনও […]