দুর্গাপূজায় সারাদেশের ৩২ হাজারের বেশি পূজামণ্ডপে নিরাপত্তা নিশ্চিতে দুই লাখের অধিক প্রশিক্ষণপ্রাপ্ত আনসার ও ভিডিপি সদস্য মোতায়েন করা হচ্ছে। এর মধ্যে অধিক গুরুত্বপূর্ণ মণ্ডপে আটজন এবং গুরুত্বপূর্ণ মণ্ডপে ছয়জন ও সাধারণ মণ্ডপে ছয়জন করে আনসার-ভিডিপি সদস্য মোতায়েন করা হবে। শনিবার (৫ অক্টোবর) বিকেলে রাজধানীর খিলগাঁওয়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদরদপ্তরে মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ এসব তথ্য জানান। তিনি বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিবছরের ন্যায় সনাতন ধর্মাবলম্বীদের আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৪ উদযাপন উপলক্ষে […]