চট্টগ্রামের ফটিকছড়িতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিনের জন্য ভোট চাইলেন এক বৌদ্ধ ধর্মগুরু। সমাবেশে বৌদ্ধ ও হিন্দু সম্প্রদায়ের বেশ কয়েকজন নেতা জামায়াতের প্রার্থীকে সমর্থন করেন। শনিবার (১৬ নভেম্বর) বিকেলে ধর্মপুর এলাকায় ৩৬ বছর পর সমাবেশ করে জামায়াতে ইসলামী দক্ষিণ ফটিকছড়ি শাখা। এ সময় হিন্দু ও বৌদ্ধ সম্প্রদায় নেতাদের দলবল নিয়ে উপস্থিতি ও জামায়াতের প্রার্থীর জন্য ভোট চাওয়ার বিষয়টি ‘টক অব দ্য ফটিকছড়ি’তে পরিণত হয়। সমাবেশে কোঠেরপাড় বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত সুগতপ্রিয় মহাস্থবির […]