জনগণের দুর্ভোগ কমাতে অবিলম্বে পার্বত্য জেলা পরিষদগুলোর পুনর্গঠন ও বিভিন্ন প্রতিষ্ঠানের দুর্নীতি, অনিয়ম বন্ধ করা না হলে কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছেন বান্দরবানের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ। শুক্রবার (১৮ অক্টোবর) সকালে বান্দরবান প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ এই ঘোষণা দিয়েছেন। সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ বলেছেন, ৫ আগস্টের ছাত্রজনতার গণ-আন্দোলনে সরকার পরিবর্তনের পর বিভিন্ন সেক্টরে অনিয়ম-দুর্নীতি বন্ধে বৈষম্যবিরোধী ছাত্ররা যেসব পদক্ষেপ নিয়েছিল তা এখনও অব্যাহত রয়েছে। কিন্তু বিভিন্ন সেক্টরে এখনও দুর্নীতি, অনিয়ম, বৈষম্য চলমান রয়েছে। সেই সাথে […]