হাটহাজারীতে নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে মাঠে নেমেছে উপজেলা প্রশাসন। সোমবার (২১ অক্টোবর) বিকালে হাটহাজারী বাজারে অভিযান চালিয়ে ৭ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্বে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবি এম মশিউজ্জামান । অভিযানকালে বাজারে বেশি দামে পণ্য বিক্রি, মূল্য তালিকা প্রকাশ না করাসহ আরো অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) মেহেরাজ শারবীন, কৃষিকর্মকতা […]