কাগজ ঘোষণা দিয়ে এক কোটি ৬২ লাখ পিস সিগারেটের নকল স্ট্যাম্প (ব্যান্ড রোল) আমদানি করেছিল নগরীর রামপুর আরাফাত এন্টারপাইজের মালিক আরাফাত হোসেন। ওই ঘটনায় ২০২১ সালের ২৩ ডিসেম্বর বন্দর থানায় মামলা দায়ের করেন কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা এস এম জাকারিয়া। মামলাটি দায়েরের পর তদন্ত কর্মকর্তা পরিবর্তন হয় দুই বার। তৃতীয় তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক মেহেদী মাকসুদ ২০২৩ সালের ২৫ সেপ্টেম্বর চারজনকে অভিযুক্ত করে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। দীর্ঘ তদন্তে বিপুল পরিমাণ সিগারেটের নকল স্ট্যাম্প আমদানির নেপথ্যে থাকা ব্যক্তিদের […]