শেখ হাসিনাকে ফেরাতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার (২৩ ডিসেম্বর) বিজিবি দিবস উপলক্ষে পিলখানায় আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। তিনি বলেছেন, তাকে ফেরত পাঠানোর ব্যাপারে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে। ভারতের সঙ্গে বন্দি প্রত্যর্পণ চুক্তি রয়েছে। ওই চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে ফেরত চাওয়া হবে। বিষয়টি প্রক্রিয়াধীন। এর আগে গত ৫ ডিসেম্বর পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে মুখপাত্র রফিকুল আলম বলেছিলেন, শেখ হাসিনাকে ফেরানোর উদ্যোগের বিষয়ে পররাষ্ট্র […]