চট্টগ্রাম নগরীর টাইগারপাস পিডাব্লিউডি মসজিদের সামনে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থিত দুই গ্রুপের সংঘর্ষে দুজন আহত হয়েছে। শুক্রবার (২২ নভেম্বর) দুপুর ২টার দিকে এই ঘটনা ঘটে। আহত অবস্থায় দু’জনকে চমেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে ২ নং ওয়ার্ডে ভর্তি দেন। বিষয়টি নিশ্চিত করেছেন আহতদের ভাইপো মহিউদ্দিন। আহতরা হচ্ছেন- মো. আবুল কালামের পুত্র মো. কাশেম (৩৪) ও মো. হাছান আলীর পুত্র মো. আশরাফুল (৩৫) । এরা দুইজন পিডাব্লিউডি কলোনির কর্পোরেশন এলাকার বাসিন্দা। কোতোয়ালি থানার সেকেন্ড অফিসার মো. রুবেল […]