নগরীর কাট্টলী উপকূলে পরীক্ষামূলকভাবে শুরু হয়েছে আলু চাষ। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের নতুন উদ্ভাবিত ৯ প্রজাতির আলু চাষ করছেন স্থানীয় কৃষক মোহাম্মদ ইলিয়াছ। লবণাক্ত জমির কারণে এর আগে উপকূলে কখনও আলু চাষের ঝুঁকি নেননি কৃষকরা। পরীক্ষামূলক এই চাষ সফল হলে উপকূলে শীতকালীন সবজি হিসেবে নতুন করে যোগ হবে আলু উৎপাদন। গতকাল নগরীর হালিশহর ও কাট্টলী উপকূল ঘুরে দেখা গেছে, শীতকালীন সবজির আবাদ ও পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। প্রতিবারের মতো এবারও বেশির ভাগ জমিতেই চাষ হচ্ছে টমেটো। এছাড়া […]