চট্টগ্রামের হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় ওসমান গনি সওদাগর (৫০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যা ৫টার দিকে উপজেলার কুয়াইশ নতুন রাস্তার মাথা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত ওসমান গনি নগরীর চান্দগাঁও থানার উত্তর মোহারা এলাকার তাজমজির বাড়ির মরহুম আবুল কাসেম সওদাগরের ছেলে। তিনি হাটহাজারী উপজেলার নজুমিয়াহাট শেখ মার্কেটের আজওয়া রেস্তোরাঁর মালিক। বিষয়টি নিশ্চিত করেছেন মধুনাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই সৈয়দ শফিউল করিম। তিনি জানান, সন্ধ্যার আগে মোটরসাইকেল যোগে ওসমান গনি উল্লেখিত স্থানে পৌঁছানোর পর অজ্ঞাত […]