আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের (ইসকন) শৃঙ্খলা ভঙ্গের দায়ে বহিষ্কার করা হয়েছিল চিন্ময় কৃষ্ণ দাসকে। সে এখন রাষ্ট্রদ্রোহ মামলার আসামি। ফলে সংগঠনটির সঙ্গে বর্তমানে তার কোনো সম্পর্ক নেই। যে কারণে চিন্ময়ের কোনো কর্মকাণ্ডের দায় নেবে না এ সংগঠন। আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের (ইসকন) সাধারণ সম্পাদক চারু চন্দ্র দাস ব্রহ্মচারী বলেছেন, বহিষ্কৃত চিন্ময় কৃষ্ণ দাসের কর্মকাণ্ড ও বক্তব্য একান্তই তার ব্যক্তিগত। এর দায় ইসকন নেবে না। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) রাজধানীর স্বামীবাগ আশ্রমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। চারু বলেন, […]