পাহাড় ঘেষা সবুজের চাদরে আবৃত বিস্তৃত মাঠ। তারই কোল ঘেষে বয়ে যাচ্ছে ঝর্ণার ধারা। শীতের কুয়াশায় ঢাকা সবুজ মাঠে কৃষকের শোর-সরাবৎ চলছে। শেষ রাতে কেউবা ভোরে শিশিরভেজা ক্ষেত থেকে কচি সতেজ ক্ষিরা তুলতে ব্যস্ত মিরসরাইয়ের পূর্ব খইয়াছড়া, হিঙ্গুলী ইউনিয়নের রাঙাটিলা ও আজমনগর এলাকার কৃষকেরা। শীত শুরু হওয়ার আগেই ব্যস্ততা বেড়ে যায় এখানকার কৃষকদের। বাজারে বিশেষ করে খইয়াছড়ার ক্ষিরার চাহিদা খুব বেশি। খেতে স্বাদেগন্ধে অন্যান্য এলাকার ক্ষিরার চাইতে আলাদা। খইয়াছড়ার ক্ষিরার খ্যাতি ছড়িয়ে পড়েছে পার্শ্ববর্তী কয়েকটি জেলায়। মূলত পাহাড় বেয়ে […]