বিদেশে থাকা পাচারকারীদের সম্পদ আগামী ছয় মাসের মধ্যে জব্দ করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। শুক্রবার (১১ এপ্রিল) বিকেলে নগরীর কোতোয়ালীতে বাংলাদেশ ব্যাংক কার্যালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা জানান। ড. আহসান এইচ মনসুর বলেন, ‘আমাদের লক্ষ্য হচ্ছে, আগামী ছয় মাসের মধ্যে বেশ কয়েকটি দেশের সম্পদ জব্দ করা। জব্দ হওয়ার পরে আদালতে তোলাসহ বিভিন্ন কাজ করতে এক বছর সময় লেগে যাবে। এরপর আমরা সম্পদগুলো ফিরিয়ে আনতে পারব।’ তিনি বলেন, […]