দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে কক্সবাজার-মহেশখালী নৌরুটে পরীক্ষামূলকভাবে চালু হলো আধুনিক সি-ট্রাক সার্ভিস। শুক্রবার (১৮ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় নতুন এই যাত্রা শুরুর মধ্য দিয়ে মহেশখালীর মানুষের যাতায়াত ব্যবস্থায় যুক্ত হলো এক নতুন দিগন্ত। সি-ট্রাক ও পল্টুন আসার খবরে স্থানীয় বাসিন্দারা উচ্ছ্বসিত। এদিন কক্সবাজার শহরের ৬ নম্বর ঘাট থেকে ছেড়ে আসা সি-ট্রাকটি নির্ধারিত সময়েই মহেশখালী জেটি ঘাটে পৌঁছায়। উপস্থিত যাত্রীরা উচ্ছ্বাস আর আশার মিশ্র অনুভূতি নিয়ে নতুন এই অভিজ্ঞতা গ্রহণ করেন। স্থানীয়রা জানিয়েছেন, প্রায় এক দশকেরও বেশি সময় […]