রাঙামাটির কাউখালীতে ধর্ষণ ও মারধরের শিকার মারমা তরুণীকে দেখতে হাসপাতালে গেলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ ধর্মবিষয়ক সম্পাদক ও রাঙামাটি জেলা বিএনপির সাবেক সভাপতি এডভোকেট দীপেন দেওয়ান। শনিবার (১৯ এপ্রিল) দুপুরে তিনি রাঙামাটি জেনারেল হাসপাতালে গিয়ে চিকিৎসা ও ধর্ষণের শিকার তরুণীর শারীরিক খোঁজখবর নেন। পাশাপাশি ভিকটিমের চিকিৎসা ব্যবস্থা এবং পরিবারের সদস্যদের সাথে দেখা করে আর্থিক সহায়তা প্রদানসহ ভবিষ্যতে আইনগত ও নিরাপত্তা সংক্রান্ত সকল দায়দায়িত্ব গ্রহণের আশ্বাস প্রদান করেন। সেই সাথে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে অতি দ্রুত ধর্ষককে আইনের আওতায় এনে […]