দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমানের নিরাপত্তা ‘নিশ্চিত করতে’ পুলিশের মহাপরিদর্শককে (আইজিপি) চিঠি দিয়েছে বিএনপি। চিঠিতে তার বাসভবনের পাশাপাশি বাইরে চলাফেরার ক্ষেত্রেও ‘গাড়িসহ পুলিশি নিরাপত্তা’ চাওয়া হয়েছে। চিঠিতে বলা হয়েছে, “বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া বিদেশে চিকিৎসা শেষে আগামী ৪ মে (পরে দল থেকে ৫ মে বলা হয়েছে) দেশে ফিরবেন। জোবাইদা রহমান তার সফর সঙ্গী হিসেবে দেশে আসবেন।” জোবাইদা রহমান ধানমন্ডিতে তার বাবার বাড়িতে উঠবেন জানিয়ে চিঠিতে বলা হয়, “জিয়া পরিবারের সদস্য ও তারেক রহমানের স্ত্রী হিসেবে তার […]