কক্সবাজারের কুতুবদিয়ায় আওয়ামী লীগ সরকারের শাসনামলে পুলিশের গুলিতে নিহত তিনজন শহীদের পরিবারকে ঈদ উপহার দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ বুধবার (২৬ মার্চ) ইফতার পরবর্তী উপজেলার ধুরুং বাজারস্থ এক পার্টি অফিসে নিহত মো. ঈসমাইল, মো. আজিজ ও আবু বক্কর ছিদ্দিকের পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে নগদ অর্থ প্রদান ও শুভেচ্ছা সংবলিত ঈদ কার্ড তুলে দেন সাবেক সংসদ সদস্য ও কক্সবাজার জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এ টি এম নুরুল বশর চৌধুরি। এ সময় উপস্থিত ছিলেন […]