কোতোয়ালি থানা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ও বক্সিরহাট ওয়ার্ড যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মো. দিদারুল ইসলাম দিদারকে উদ্দেশ্যপ্রণোদিত মামলা দিয়ে হয়রানি করার অভিযোগ উঠেছে । রবিবার ( ১৮ মে) চট্টগ্রাম প্রেসক্লাবের এস রহমান হলে এক সংবাদ সম্মেলনে দিদারুল ইসলাম দিদার এই অভিযোগ করেন। সংবাদ সম্মেলনে তিনি বলেন, বক্সিরহাট ওয়ার্ড আওয়ামী লীগের নেতা সালাউদ্দিন মাঝি ও তার ছেলে কথিত যুবলীগ নেতা মোহাম্মদ সোহাগ উদ্দেশ্যপ্রণোদিত মামলা দিয়ে আমাদের হয়রানি করে আসছেন। এই ষড়যন্ত্রের নেপথ্যে থেকে তারা আমাকেও আমার পরিবারকে হয়রানি করে […]