চট্টগ্রামের হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় রাম প্রাসাদ দাস (৫০) নামের এক সিএনজিচালিত অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে। শনিবার (৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার চিকনদন্ডী ইউনিয়নের লালিয়ারহাটস্থ মিস্ত্রী ঘাটা নামক এলাকায় চট্টগ্রাম-হাটহাজারী আঞ্চলিক মহাসড়কের উপর এ দুর্ঘটনা ঘটে। নিহত চালক রাম প্রাসাদ দাস উপজেলার চৌধুরীহাট এলাকার শান্ত দাসের ছেলে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার রাত সাড়ে ৯টার দিকে হাটহাজারীমুখী একটি সিএনজিচালিত অটোরিকশা (চট্টগ্রাম থ- ০২-৪১০৮) উল্লেখিত স্থান অতিক্রম করার সময় একইমুখী বেপরোয়া গতির বালি বোঝাই ড্রাম ট্রাক (চট্ট […]