প্রতিবছরের মতো এবারও চট্টগ্রামের সাতকানিয়ার মির্জাখীল দরবারসহ দক্ষিণ চট্টগ্রামের অর্ধশতাধিক গ্রামে একদিন আগে রোজা শুরু হচ্ছে। আজ শুক্রবার রাতে তারাবির নামাজ ও সেহেরি খেয়ে রোজা শুরু করবেন তারা। সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা শুরু করবেন দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া, চন্দনাইশ, লোহাগাড়া, বাঁশখালী, বোয়ালখালী, আনোয়ারা, পটিয়া উপজেলার অর্ধশতাধিক গ্রামের লক্ষাধিক মানুষ। এ দরবারের অনুসারীরা দীর্ঘ ২০০ বছরের বেশি সময় ধরে সারা বিশ্বের মুসলমানদের একই সঙ্গে ধর্মীয় অনুশাসন পালনের ধারণা এবং আরব বিশ্বের সঙ্গে মিল রেখে এভাবে রোজা, ঈদ […]