চট্টগ্রামের চন্দনাইশে পৃথক সড়ক দুর্ঘটনায় এক বেসরকারি উন্নয়ন সংস্থার (এনজিও) কর্মকর্তাসহ দুইজন নিহত হয়েছেন। তারা হলেন- ইকবাল হোসেন (৩৩) ও নিখিল পাল (৪৫)। এদের মধ্যে ইকবাল হোসেন এনজিও কর্মকর্তা বলে জানা গেছে। এ দুটি দুর্ঘটনায় জাবেদ হোসেন (২৮) নামে একজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ জুলাই) উপজেলার হাশিমপুর এলাকায় চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কে এসব দুর্ঘটনা ঘটে। নিহত ইকবাল হোসেন টাঙ্গাইলের সখিপুর উপজেলার সবুজ শিকদারের ছেলে। তিনি এনজিও সংস্থা ‘ব্যুরো বাংলাদেশ’-এর চন্দনাইশ শাখার ব্যবস্থাপক ছিলেন। জানা গেছে, চট্টগ্রামমুখী একটি বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। […]