কোর্স শেষ করে দেশে ফেরার আগে এক টিচারের সঙ্গে দেখা করলাম। উনি আমার অনলাইন ইন্টারভিউ বোর্ডে ছিলেন। ইন্টারভিউ শেষ করার আগে উনার একটি প্রশ্ন ছিল– আপনাকে যদি আমরা কোর্সে সুযোগ দেয়, কোর্স শেষ করে পরবর্তীতে আপনি দেশে ফিরে যাবেন তো? প্রথমে প্রশ্নটি আমি বুঝতে পারিনি। আসলে এমন একটা প্রশ্নের জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। বিনয় ও সম্মানের সঙ্গে উনি আমাকে আবারও প্রশ্নটি করলেন। যথাযথ জবাবও দিলাম। আসলে দোষটা তো আর উনার নয়। ফেরার আগে তাঁর সঙ্গে সাক্ষাতে কথা বার্তা। […]