সিলেটের দুই কিশোরীকে গার্মেন্টসে চাকরি দেওয়ার কথা বলে কক্সবাজারে নিয়ে হোটেলে আটকে রেখে পাশবিক নির্যাতন ও অনৈতিক কাজ করানোর অভিযোগ পাওয়া গেছে। ১৪ দিন আটকে থাকার পর বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সন্ধ্যায় ভুক্তভোগী ওই দুই কিশোরী কক্সবাজার থেকে পালিয়ে সিলেটের শাহপরান থানায় এসে পুলিশের কাছে এ ঘটনা জানায়। বর্তমানে দুই কিশোরীকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। ভুক্তভোগী দুই কিশোরীর ভাষ্য, নাটক দেখার সুবাদে প্রতিবেশি শাহনাজ বেগমের বাসায় […]