চট্টগ্রাম বন্দরের নিজস্ব অর্থায়নে নির্মিত দেশের সর্বাধুনিক কন্টেইনার টার্মিনাল (এনসিটি) দেশি-বিদেশি প্রতিষ্ঠানকে ইজারা দেওয়ার সিদ্ধান্ত বাতিলের দাবিতে সংবাদ সম্মেলেন করেছে শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ)। মঙ্গলবার (১৭ জুন) চট্টগ্রাম নগরীর মোমিন রোডের বৈঠক খানায় আয়োজিত এ সংবাদ সম্মেলনে এনসিটিকে ডিপি ওয়ার্ল্ড নামক বিদেশি কোম্পানিকে ইজারা দেওয়ার সিদ্ধান্ত এবং রাখাইনে তথাকথিত ‘মানবিক করিডোর’ প্রতিষ্ঠার সিদ্ধান্ত জাতীয় স্বার্থ, অর্থনৈতিক নিরাপত্তা এবং সার্বভৌমত্বের জন্য হুমকি এবং এই সিদ্ধান্ত বাতিলে শান্তিপূর্ণ গণআন্দোলনের কর্মসূচি ঘোষণা করেন বক্তারা। ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে- ২০ থেকে ২৬ জুন পর্যন্ত […]