শিশুদের উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ২০১৭ সালে বন্দরনগরীতে ২০০ শয্যার বিশেষায়িত শিশু হাসপাতাল প্রতিষ্ঠার উদ্যোগ নেয় সরকার। এরপর হাসপাতাল বাস্তবায়নে শুরু হয় জমি দেখা। ভূমি অধিগ্রহণে বরাদ্দ হয় অর্থও। প্রায় এক বছর পর জমির খোঁজ পেলেও নানা জটিলতায় তৈরি হয় দীর্ঘসূত্রতা। প্রকল্প গ্রহণের সাত বছর পর একপর্যায়ে কিছুটা কূল-কিনারায় আসে প্রকল্প বাস্তবায়ন। চূড়ান্ত হয় নকশা। যাবতীয় কাজও এগোয় অনেকখানি। কিন্তু এরইমধ্যে গেলো বছরের শুরুতেই ফের হোঁচট খেতে হয় কার্যক্রমে। একই জায়গায় সরকারের অন্য প্রকল্পের প্রস্তবনায় ঝুলে যায় বিশেষায়িত এ […]