প্রখর মেধাবী ও বর্ণাঢ্য ক্যারিয়ারের অধিকারী ইউ জিসির সাবেক চেয়ারম্যান অধ্যাপক কাজী শহীদুল্লাহ বিগত ১৯ মার্চ ২০২৫ দুপুর ১টা ১৫ মিনিটে অস্ট্রেলিয়ার ক্যানবেরায় মেয়ের বাসায় চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসার জন্য অস্ট্রেলিয়ায় যাওয়া-আসার মধ্যে ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ থেকে কৃতিত্বের সাথে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর উভয় পরীক্ষায় প্রথম শ্রেণিতে প্রথম স্থান অধিকার করে ১৯৭৬ সালে একই বিভাগে লেকচারার হিসেবে যোগদান করে কর্মজীবন শুরু করেন। পরে তিনি ১৯৭৯ […]