বাংলাদেশসহ বেশ কয়েকটি দেশের জন্য নতুন শুল্কহার ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শেষ পর্যন্ত ৩৫ শতাংশ থেকে কমিয়ে ২০ শতাংশ করতে সক্ষম হয়েছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্রের সঙ্গে দীর্ঘ আলোচনার পর এই নতুন শুল্ক নির্ধারণ করা হয়েছে। এর বিনিময়ে বাংলাদেশ মার্কিন সরকারের সঙ্গে স্বাক্ষরিত এক নতুন বাণিজ্য চুক্তির আওতায় আমেরিকান অন্যের আমদানি বাড়াতে সম্মত হয়েছে। হোয়াইট হাউস শুক্রবার নতুন এই হার নিশ্চিত করেছে। এই শুল্কহার ৩৫ শতাংশ থেকে কমাতে পারায় মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্য, বিশেষ করে তৈরি পোশাক রপ্তানি […]