প্রতিদিন একটি আপেল খেলে যেতে হবে না ডাক্তারের কাছে। এটা কথার কথা হলেও আপেলে বেশ কিছু উপাদান রয়েছে যা আসলেই শরীরের জন্য ভালো। ওজন নিয়ন্ত্রণ : স্ন্যাকস বা নাস্তা হিসেবে যদি এমন কিছু খাওয়া যায় আপনার ওজন কমাতে সহায়ক হবে তবে তো সোনায় সোহাগা। আপেল ঠিক সেই কাজটিই করে। এতে আছে পানি আর ভোজ্য আঁশ, যা পেট ভরা রাখে লম্বা সময়। যেকোনো বেলার খাবার খাওয়ার আগে কয়েক টুকরা আপেল খেয়ে নিলে পেট ভরবে অল্পতেই। ফলে প্রায় ২০০ ক্যালরি পর্যন্ত […]