যুক্তরাষ্ট্রে ইসরাইলি দূতাবাসের দুই কর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে। স্থানীয় সময় বুধবার (২১ মে) ওয়াশিংটন ডিসির ক্যাপিটাল জিউইশ জাদুঘরের বাইরে তাদের গুলি করে হত্যা করা হয়। বৃহস্পতিবার (২২ মে) এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। সংবাদমাধ্যমটি বলছে, হামলা ও হত্যাকাণ্ডের ঘটনার বিষয়ে এখনও বিস্তারিত তথ্য আসেনি। তবে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা দপ্তরের প্রধান ক্রিস্টি নোম নিশ্চিত করেছেন, নিহত দুই ব্যক্তি-একজন পুরুষ ও একজন নারী ইসরায়েলি দূতাবাসে কর্মরত ছিলেন। বিবিসি বলছে, বুধবার স্থানীয় সময় রাত ৯টা ৫ মিনিটে ওয়াশিংটন ডিসির […]