কর্ণফুলী উপজেলায় ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের প্রস্তাবনা করা হয়েছে। এ উদ্দেশ্যে ল্যান্ড সার্ভে শুরু করা হয়েছে। সোমবার সকাল থেকে উপজেলার ক্রসিং এলাকায় হাসপাতালটি নির্মাণে উপজেলা স্বাস্থ্য বিভাগ এবং সিভিল সার্জন কার্যালয়ের সহযোগিতায় এ কার্যক্রম চালায় পিডব্লিউডি। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা সিভিল সার্জন মো. জাহাঙ্গীর হোসেন, পিডব্লিউডি এর সাব ডিভিশনাল ইঞ্জিনিয়ার মো. নুরুদ্দিন, কর্ণফুলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোসাম্মৎ জেবুন্নেসা। এ সময় সিভিল সার্জন মো. জাহাঙ্গীর হোসেন বলেন, সার্ভে অনুযায়ী সব ঠিকঠাক থাকলে দু’এক মাসের মাঝেই […]