বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, একটি মহল পরিকল্পিতভাবে বিএনপিকে সংস্কারবিরোধী রাজনৈতিক দল হিসেবে উপস্থাপনের চেষ্টা চালিয়ে যাচ্ছে। তিনি বলেন, ঐকমত্য কমিশনের প্রস্তাবের পর নতুন করে আবারও প্রস্তাব দেওয়া হচ্ছে, যার মাধ্যমে সংস্কারের কার্যক্রমকে বিলম্বিত করা হচ্ছে। রবিবার (৬ জুলাই) সকালে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, কিছু ব্যক্তি ও গোষ্ঠী বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে যাচ্ছে, অথচ তারা ভাবছে মানুষ এসব বিশ্বাস করবে। কিন্তু বাস্তবতা হলো—জনগণ তা বিশ্বাস […]