মৌসুমী বায়ুর প্রভাবে টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে খাগড়াছড়ির দীঘিনালার মেরুং ইউনিয়নের নিচু এলাকা প্লাবিত হয়েছে। পানিতে ডুবে গেছে খাগড়াছড়ি-লংগদু সড়কের হেডকোয়ার্টার এলাকা। এতে ব্যাহত হচ্ছে যান চলাচল। মেরুং ইউনিয়নের বেশ কয়েকটি গ্রামের মানুষে মেরুং বাজারের ছোট মেরুং বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২৩টি পরিবার আশ্রয় নেয়। এদিকে খাগড়াছড়ি পৌর শহরে শালবন, কুমিল্লাটিলা, সবুজবাগ বিভিন্ন এলাকায় ঝুঁকি নিয়ে বসবাস করছে স্থানীয়রা। পাহাড় ধসের শঙ্কায় রয়েছে সাড়ে তিন হাজার পরিবার। টানা বৃষ্টিতে পাহাড়ের পাদদেশে বসবাসকারীদের নিরাপদে আশ্রয় কেন্দ্রে অবস্থান নিতে […]