দেশের অধিকাংশ এলাকায় আজ সোমবার থেকে তাপদাহ কমে আসায় আগামীকাল থেকে সারা দেশে বৃষ্টি শুরু হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পাশাপাশি বজ্রপাতের ঝুঁকির বিষয়েও সতর্কতা জারি করা হয়েছে। সকালে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক সংবাদ মাধ্যমকে বলেন, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, রাজবাড়ী, খুলনা, চুয়াডাঙ্গা, মেহেরপুর ও যশোর জেলার ওপর দিয়ে তীব্র তাপদাহ বয়ে যাচ্ছে। এছাড়া, রাজশাহী ও খুলনা বিভাগের বাকি জেলা, ঢাকা, চট্টগ্রাম ও বরিশাল বিভাগ এবং রংপুর, দিনাজপুর, নীলফামারী, গাইবান্ধা, ময়মনসিংহ, জামালপুর ও শেরপুর জেলার […]