চাকরিজীবনে ২৫ বছর পূর্ণ হওয়ায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের আরও একজন শিক্ষক ও ১৯ জন কর্মকর্তাকে অবসরে পাঠানো হয়েছে। শনিবার (২১ জুন) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ধানমন্ডির নগর কার্যালয়ে অনুষ্ঠিত সিন্ডিকেটের ২৬৯তম সভায় এ সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ। রোববার (২২ জুন) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ শাখা থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, ঐচ্ছিক অবসরের বিধান যুক্ত করে চাকরি সংবিধি সংশোধনের প্রস্তাব ২০২৪ সালের ৩ নভেম্বর সিন্ডিকেটে অনুমোদিত হয় এবং একই বছরের ১৫ […]