চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ঘুমের মধ্যে সাপের কামড়ে নাঈমা আক্তার (১৩) নামে এক মাদ্রাসাশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার (২ আগস্ট) ভোর ৪টার দিকে নিজ বসতঘরে এ ঘটনা ঘটে। নাইমা আক্তার উপজেলার রায়পুর ইউনিয়নের দক্ষিণ সরেঙ্গা গ্রামের বক্সিমিয়াজির বাড়ির মৎস্যজীবী মো. হাসানের মেয়ে। সে রায়পুর গাউসিয়া হাশেমিয়া মাদ্রাসার সপ্তম শ্রেণির ছাত্রী। এক ছেলে তিন মেয়ের মধ্যে নাঈমা সবার বড়। বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য জাহাঙ্গীর আলম বলেন, কিশোরী নাঈমা রাতে তার মায়ের সাথে ঘুমিয়ে পড়ে। ভোররাতে হঠাৎ ব্যাথা অনুভব করলে […]