মায়ের হাতের ভাত খেতে যাচ্ছিলেন আরমান। বড় ভাইয়ের বিয়েতে যোগ দেওয়ার আনন্দ ছিল মনে। কিন্তু ঘরে আর ফেরা হলো না তার। রবিবার সকালে চট্টগ্রাম থেকে ঢাকামুখী একটি ট্রেনে উঠেছিলেন মো. আরমান (২২)। সীতাকুণ্ড পৌরসদর এলাকায় পৌঁছালে চলন্ত ট্রেন থেকে পড়ে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা ছুটে এসে আরমানকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। শেষ পর্যন্ত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুপুরের দিকে তাঁর মৃত্যু হয়। আরমান ছিলেন ময়মনসিংহের গৌরীপুর উপজেলার বাইরা গ্রামের মো. আনিসের ছেলে। চট্টগ্রামে একটি […]