চট্টগ্রামের আনোয়ারায় শঙ্খ নদীর পাশে একটি মাছের ঘের থেকে হাত-পা বাঁধা অবস্থায় অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে বরুমচড়া ইউনিয়নের কানুমাঝির হাট এলাকার শঙ্খ নদের ধার থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয়রা জানান, দুপুরের দিকে দিঘির পানিতে একটি মরদেহের আংশিক অংশ ভেসে থাকতে দেখে তারা পুলিশে খবর দেন। খবর পেয়ে আনোয়ারা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। পুলিশ জানায়, মরদেহের আনুমানিক বয়স ৩৫ থেকে ৪০ বছর। পরনে ছিল গেঞ্জি ও লুঙ্গি। মরদেহটির […]