গত কয়েকদিন টানা বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলের কারণে রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলার ৪ নম্বর ইউনিয়নের অন্তত ৩০ থেকে ৩৫টি পরিবারের বসতঘর পানিতে তলিয়ে গেছে। কাপ্তাই ৪ নম্বর ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ জানান, লেকের পানি বৃদ্ধি পাওয়ায় জাকির হোসেন স্মিল এলাকা, কেপিএম সেগুনটিলা ও মোনাফের টিলার আংশিক কিছু অংশ পানির নিচে ডুবে গেছে। উপজেলা প্রশাসন ইতোমধ্যে ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা তৈরি করেছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে শনিবার বিকেলে এসব পরিবারকে শুকনো খাবার বিতরণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা […]