চট্টগ্রামের বোয়ালখালীতে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ‘নিরাপদ অভিবাসন ও বিদেশ-ফেরত অভিবাসীদের পুনরেকত্রীকরণ’ শীর্ষক উপজেলা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ মে) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম আয়োজিত এ কর্মশালার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রহমত উল্লাহ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ধার দেনা করে বা শেষ সম্বল বিক্রি করে অনেকে বিদেশ যান। পেশাগত ও ভাষাগত প্রশিক্ষণ না থাকায় কাঙ্ক্ষিত সফলতা অর্জন করতে পারেন না। ফলে ক্ষতিগ্রস্ত হতে হয় আর্থিক-মানসিকভাবে। এছাড়া দালালের মাধ্যমেও অনেকে বিদেশে পাড়ি […]