চট্টগ্রামের রাউজান পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও রাউজান উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জানে আলম জনিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৬ জুন) বিকেলে কোরবানির ঈদ উপলক্ষে বাড়ি ফেরার পর রাউজান থানার একটি দল অভিযান চালিয়ে তাকে নিজ বাসভবন থেকে আটক করে। রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি জানে আলম জনি ঈদ উপলক্ষে বাড়ি ফিরেছেন। পরে বিকেলবেলা অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।” পুলিশ সূত্রে জানা […]