শেখ হাসিনা ও তার দোসররা যে অপরাধ বাংলাদেশে করেছে, ১৯৭১ সালে পাকিস্তানি সেনাবাহিনীও মনে হয় এত জঘন্য অপরাধ করে নাই- এমন মন্তব্য দেওয়ার কয়েক ঘন্টা পরই দুঃখ প্রকাশ করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। আজ মঙ্গলবার দুপুরে জুলাই গণঅভ্যুত্থানে হওয়া হত্যাকাণ্ডের বিচার বিষয়ে এক আলোচনা ও তথ্য প্রদর্শনীতে এ কথা বলেছিলেন তিনি। তার ওই বক্তব্য ঘিরে সামাজিক মাধ্যমে ব্যাপক সমালোচনা তৈরি হয়। সন্ধ্যা সাতটা একত্রিশ মিনিটে ফেসবুকের ব্যক্তিগত প্রোফাইলে মি. নজরুল এক পোস্টে লিখেছেন, শেখ হাসিনার নৃশংসতার সাথে পাকিস্তানী বাহিনীর নৃশংসতার […]